প্রাথমিক শিক্ষকদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১, ২০২৬, ১০:৩৯ এএম
ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো হবে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। 

প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষকদের বর্তমান বেতন কাঠামো বৃদ্ধি করা হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে জানান, আগামী জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে।

তিনি আরও জানান, ভবিষ্যতে জাতীয় বাজেটের অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জিডিপির একটি বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করার ওপর জোর দেন তিনি।

শিক্ষার্থীদের জন্যও একাধিক সুবিধা ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, আগামী জুলাই মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে স্কুল ব্যাগ, ইউনিফর্ম ও জুতা প্রদান করা হবে।

নারীদের শিক্ষায় উৎসাহিত করতে বিএনপি সরকারের বিগত আমলের পদক্ষেপ স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতে আমরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলাম। এবার সরকার স্নাতক (অনার্স) পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

পিএস