শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ করা হবে: শিক্ষামন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, দেশের জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজধানীর একটি হোটেলে ইউনিসেফ আয়োজিত, শ্রেণিকক্ষে উদ্ভাবনী ধারা শক্তিশালীকরণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। প্রাথমিক শিক্ষাকে নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এহসানুল হক মিলন বলেন, আগের সরকারের সময় ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে ব্যর্থতা ছিল এবং জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব দেখা গেছে। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল ক্লাসরুম চালুর দিকে এগোচ্ছে।

পিএস