ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৬:৩৩ পিএম
ফাইল ছবি

ঢাকা: প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

মঙ্গলবার (১২ মে) ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।  

এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ; এবার জয় দেশের মাটিতে। 

দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের। মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।

এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। 

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচ। 

পিএস