৪ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল, প্রজ্ঞাপন জারি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১১:৫৪ এএম

প্রশাসনিক দক্ষতা বাড়ানো এবং সরকারি কার্যক্রমে গতি আনার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় নতুন কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ ও বদলি দিয়ে এ পরিবর্তন আনা হয়।

মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ১৮ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে।

এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে প্রেষণে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এম