ঢাকা: বয়সের ভারে ন্যুব্জ নূরজাহান বেগম চোখে দেখতে পান না। তবুও তিনি এসেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটু কথা বলতে। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে। স্বামী ও সন্তান কেউই বেঁচে নেই, বড় একা তিনি।
অবশেষে শনিবার (৩০ মে) বৃদ্ধা নূরজাহান বেগমের বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হয়েছে। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলার সুযোগ পান। চোখে দেখতে না পারলেও তার (প্রধানমন্ত্রী) উপস্থিতি অনুভব করেন এবং কথা বলার সময় প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করেন।
[271140]
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহজাহানপুর এলাকায় দুঃস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই আয়োজনেই উপস্থিত সবার সামনেই সৃষ্টি হয় এই আবেগঘন মুহূর্ত।
অনুষ্ঠানে উপস্থিত অনেকেই বলেন, দীর্ঘদিনের একটি স্বপ্ন পূরণ হওয়ার আনন্দ নূরজাহান বেগমের কণ্ঠে ও অনুভূতিতে স্পষ্ট ছিল। তার সঙ্গে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত কথোপকথন এবং আন্তরিক দোয়া অনুষ্ঠানের পরিবেশকে আরও আবেগময় করে তোলে।
এসআই