ঢাকা: আগামী ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য সরকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে। বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট উপস্থাপন করবেন।
বাজেটে অন্যান্য খাতের মতো শিক্ষা খাতের জন্য বরাদ্দ রাখার প্রস্তাব করা হবে। শিক্ষার্থীদের মল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি এবং মানবিক চরিত্রের বিকাল ঘটাতে শিক্ষা খাতকে ঢেলে সাজাতে চাচ্ছে। এজন্য শিক্ষার উন্নয়নে আগামী অর্থবছরের জন্য সরকার ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করবে।
আগের অর্থবছরে শিক্ষাখাতে মোট বরাদ্দ ছিল ৮৭ হাজার ২০৬ কোটি টাকা। যা ছিল জিডিপির ১.৩৯ শতাংশ। অর্থাৎ চলতি অর্থবছর থেকে আগামী অর্থবছরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ৪৯ হাজার ৪০০ কোটি টাকা।
পিএস