দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত কর্মকর্তাকে কুমিল্লার ডিসি নিয়োগ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৮:১২ পিএম

ঢাকা: দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত কর্মকর্তাকে কুমিল্লার ডিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব ঐ কর্মকর্তার নাম রোজী আক্তার। 

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলি ও পদায়নের আদেশ জারি করে।

[272575]

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতা অভিযুক্ত কর্মকর্তা শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকাকালে রোজী আকতার উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ, বিনা অনুমতিতে প্রশিক্ষণে অংশ গ্রহণ না করা, সহকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরন, গাড়ীচালক না থাকার অজুহাতে বাসভবনে বসে দাপ্তরিক কার্য সম্পাদন করা, প্রকল্পের ১ লক্ষ ৫৮ হাজার টাকা আত্নসাতের অভিযোগে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৩(ক), ৩(খ), ও ৩(ঘ) অনুযায়ী যথাক্রমে অদক্ষতা, অসদাচরণ ও দুর্ণীতিপরায়ণতা এর অভিযোগে বিভাগীয় মামলা রুজু করা হয়। 

অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখের ৫৯৫ নং প্রজ্ঞাপনমূলে তিরষ্কারসূচক লঘুদন্ড প্রদান করা হয়। অভিযুক্ত কর্মকর্তা রাষ্ট্রপতি বরাবর আপিল আবেদন করলে রাষ্ট্রপতি সদয় হয়ে তার আবেদন মঞ্জুর করলে ২৯ সেপ্টেম্বর ২০২০ তারিখে ৩১৮ নং প্রজ্ঞাপনমুলে আরোপিত তিরষ্কার সূচক লঘুদন্ড বাতিল করা হয়।

দন্ড প্রাপ্ত কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার খবর সচিবালয়ে ছড়িয়ে পড়লে সরকারের কর্মকান্ডের ব্যাপারে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এসআই