সন্ধ্যায় বাড়বে ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০১:৫৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: সন্ধ্যায় মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে ২০০-২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। পাশাপাশি আগামী দুই একদিনের মধ্যে পুরোপুরি চালু হবে বলে জানিয়েছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবসে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

[274117]

মোহাম্মদ সালাউদ্দিন বলেন, মহেশখালী এলএনজি টার্মিনালের দুটি বয়লার যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়ায় গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে আসে। দেশি ও বিদেশি প্রকৌশলীদের যৌথ প্রচেষ্টায় একটি বয়লার ইতিমধ্যে মেরামত করা হয়েছে। এটি চালু হওয়ায় বুধবার সন্ধ্যা থেকেই ২০০-২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ সম্ভব হবে।

তিনি আরও জানান, বাকি বয়লারটি মেরামতে আরও এক থেকে দুই দিন সময় লাগতে পারে। সেটি চালু হলে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে।

এসআই