ঢাকা: ছুটির দিনেও দূষণ থেকে মুক্তি পাচ্ছে না রাজধানী ঢাকা; আজ সকালেও শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ রেকর্ড করা হয়েছে। অন্যদিকে বিশ্বজুড়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে মালয়েশিয়ার কুচিং শহর, সেখানকার বাতাসের মান নেমে গেছে ‘বিপজ্জনক’ পর্যায়ে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
[275247]
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এয়ার কোয়ালিটি ইনডেক্সে আজ ঢাকার বায়ুদূষণের স্কোর ১৩২। সে হিসাবে এখানকার বাতাস অস্বাস্থ্যকর।
কুচিং শহরের দূষণ স্কোর ৩১৬ অর্থাৎ এখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। এরপরে রয়েছে উগান্ডার কামপালা। সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এসআই