রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ১০:২২ পিএম

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার রাতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তায় ঢাকা থেকে দাম্মামগামী রুটের ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

পাশাপাশি চলমান নিরাপত্তা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনায় ঢাকা থেকে রিয়াদগামী রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এতে জানানো হয়, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানিয়ে দেয়া হবে। তবে ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি চালু থাকবে।

জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। 

এম