ভারতের দৃশ্যকে গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন বলে অপপ্রচার: বাংলাফ্যাক্ট

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৬, ০৯:৪৫ এএম

ভারতের ঘটনাকে গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে অপপ্রচার চালানো হয়েছে বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বলা হচ্ছে, ঢাকা থেকে গাজীপুর বিচ্ছিন্ন হয়ে গেছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, গত ৩১ অক্টোবর ভারতের মণিপুরের ইম্ফলে স্থানীয় আদিবাসীরা দেশটির সরকারের কথিত ‘প্রক্সি যুদ্ধ’-এর বিরুদ্ধে একটি বিশাল র‌্যালিতে অংশগ্রহণ করেন। এটি সেই ঘটনার দৃশ্য।

বাংলাফ্যাক্ট নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরছে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করছে।

এম