ওলামা দলের কমিটি বিলুপ্ত

  • নিজস্ব প্রতিবেদক  | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৮:৫১ পিএম

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। 

এমএস