জামায়াতের সঙ্গে এনসিপি ও এলডিপির নির্বাচনী সমঝোতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০৫:২২ পিএম
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী সমঝোতায় যুক্ত হয়েছে। এই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও যোগ দিয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, মূল আট দল একসঙ্গে থাকলেও দুটি দল নতুনভাবে জোটে যোগ দিয়েছে। এরা হলো এনসিপি ও এলডিপি।

জামায়াতের আমির বলেন, বিভিন্ন আসনে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে। তিনি আরও জানান, আরও কিছু দল সমঝোতায় আগ্রহ দেখাচ্ছে, তবে এই মুহূর্তে সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নাগরিক পার্টি ও এলডিপির যোগ জোটকে নির্বাচনী মাঠে শক্তিশালী করবে এবং আসন ভাগাভাগির ক্ষেত্রে জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হবে।

এসএইচ