গণভোট বিনষ্টের চেষ্টা করলে জনগণ সরকারের বিরুদ্ধে দাঁড়াবে

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদকে অবজ্ঞা করছেন। সরকারি দল গণভোট বিনষ্টের চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজ বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। কিন্তু আলোচনা করতে দেয়া হয়নি।
 
সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটিকে অসাংবিধানিক বলতে পারেন না তিনি। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কি-না, স্পষ্ট জবাব পাওয়া যায়নি।’
 
এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি জয় পাওয়ার পর নির্বাচিত বিষয় গায়ের জোরে মানছে না। ’৯১ সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তারা বেশি দিন থাকতে পারেননি।

পিএস