কারাবন্দি আ.লীগের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন

  • জেলা প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:২৬ পিএম

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সকাল ৯:২৯ মিনিটে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি হত্যাসহ তিনটি মামলায় কারাগারে ছিলেন।

দিনাজপুর জেলা কারাগারের জেল কর্মকর্তা মো. ফরহাদ সরকার জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পাঁচবারের সংসদ সদস্য এবং ২০২৪ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংসদে নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

এম