২০ হাজার ভোটে জয় পেলেন জামায়াত আমির 

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৩৩ পিএম
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার রাতে ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াত আমির।

ঢাকা-১৫ আসনে ফল ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

এসএইচ