জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে নাহিদ ইসলাম-এর নেতৃত্বে আপ বাংলাদেশ, এবি পার্টি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রায় অর্ধশত নেতাকর্মী যোগ দিয়েছেন। গতকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সদস্যদের নাম ঘোষণা করা হয়। পরে রবিবার রাতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আক্তার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটিতে তাঁদের বিভিন্ন পদে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে আলী আহসান জুনায়েদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার সানী আব্দুল হক, রাফে সালমান রিফাত এবং শাহরিন সুলতানা ইরা।
এ ছাড়া কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন আয়মান রাহাত, ইয়াসির আরাফাত, নাবিলা তাসনিদ, রাশেল উল ইসলাম, ড. শামীম হামিদি, সরদার আমিরুল ইসলাম, হাসান তানভীর, শাহাদাত হোসেন, আশরেফা খাতুন, এস.এম. সুইট, ওয়াহিদ আলম, তানভীর আহমেদ কল্লোল, মাজেদুল ইসলাম, ইশতিয়াক আকিব, জাহিদুর রহমান, মো. জসিম উদ্দিন, মো. মোশাররফ হোসেন, সুলতান মারুফ তালহা, কাজী আহনাফ তাহমিদ, তৌসিব মাহমুদ সোহান, ফারহানা শারমিন শুচি, মো. শামীম, ফারজানা আক্তার, পুষ্টিবিদ মোহাম্মদ রায়হানুল ইসলাম, আব্দুল আজিজ ভূঁইয়া, আহম্মদ করিম চৌধুরী, দিলারা খানম, কাজী সালমান, মো. সুয়াইব হাসান, মুরাদ হোসেন, প্রকৌশলী আবু সাঈদ মো. নোমান এবং কাজী ফখরুল ইসলাম।
নতুন দায়িত্ব পাওয়ার পর রাফে সালমান রিফাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, জুলাইয়ের তরুণদের রাজনৈতিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন, রাষ্ট্রের মৌলিক সংস্কার এবং শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখার লক্ষ্যেই তারা এক হয়েছেন।
তিনি আরও বলেন, দেশের মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই তাদের মূল লক্ষ্য। পাশাপাশি এনসিপিকে সাংগঠনিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী করার ওপরও জোর দেন তিনি।
এসএইচ