ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর চারজন সিনিয়র নেতা ঢাকায় বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহার সালাত আদায় করবেন। তাঁদের ঈদের সালাতের জামায়াতে অংশগ্রহণের সময় ও স্থান নিম্নে উল্লেখ করা হলো-
নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, এমপি সকাল ৭:৩০টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে ঈদের সালাত আদায় করবেন।
[270963]
নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান, এমপি সকাল ৭:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ঈদের সালাত আদায় করবেন।
নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এমপি সকাল ৭:৩০টায় বারিধারা মসজিদে ঈদের সালাত আদায় করবেন।
সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ সকাল ৭:০০টায় বসুন্ধরা বড় মসজিদে পবিত্র ঈদুল আযহার সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ।
এসআই