শিবির ছাড়লেন সাদিক কায়েমসহ ৯ নেতা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৬:৫৬ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ কেন্দ্রীয় ৯ নেতা ছাত্রশিবিরের রাজনীতি থেকে ছুটিতে গেছেন।

সোমবার (১৩ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্তমান সেশনের ষাণ্মাসিকে (অর্ধবর্ষ) তাদের সাংগঠনিক ছুটি হয়েছে।

তিনি জানান, সাদিক কায়েম ছাড়াও কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান ও দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ সংগঠনটি থেকে ছুটি পেয়েছেন।

পিএস