নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করতেই নিজেদের রাষ্ট্রপতি দিচ্ছে বিএনপি: মিতু

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬, ০৮:২২ পিএম
ফাইল ছবি

বাংলাদেশের রাজনীতিতে আবারও বড় ধরনের পরিবর্তন ও নাটকীয়তার নতুন অধ্যায় শুরু হলো। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং এর পরপরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিকেল পাঁচটা এক মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের ঘোষণা আসতেই শুরু হয়েছে বহুমাত্রিক রাজনৈতিক হিসাব-নিকাশ।

এই পদত্যাগকে কেন্দ্র করে রাজনীতিতে চলছে চুলচেরা বিশ্লেষণ। জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জামালপুরের পথসভায় ক্ষোভ প্রকাশ করে সাবেক রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের জোর দাবি জানান। একই সুর শোনা যায় গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফের বক্তব্যে। বিদেশে অবস্থানকালে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথিত যোগাযোগ ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে সাবেক রাষ্ট্রপতিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

অন্যদিকে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও রাজনীতিবিদ ডা. মাহমুদা আলম মিতুর এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট রাজনৈতিক বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করেছেন। ছয় মাস পর নেওয়া এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আগামী নির্বাচন ও সম্ভাব্য ইঞ্জিনিয়ারিং নিয়ে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে।

সাহাবুদ্দিনের বিদায় নিছক কোনো ব্যক্তির পদত্যাগ নয়; বরং এটি দেশের নতুন ক্ষমতা বিন্যাস ও নির্বাচনী গতিপথ নির্ধারণে বড় প্রভাব ফেলতে যাচ্ছে। নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অধীনে দেশের রাজনীতির ভবিষ্যত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

এসএইচ