রাজধানীর চার এলাকায় আজ টানা ৮ ঘণ্টা গ্যাস থাকবে না 

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ১০:৪৪ এএম

রাজধানী ঢাকার চার এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের কারণে মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের আংশিক এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এম