ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪০ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
৫৭৭ জনের মধ্যে রমনা বিভাগ ৩৬, লালবাগ বিভাগ ৪২, ওয়ারী বিভাগ ৮০, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ১১৪, মিরপুর বিভাগ ১৪৩, গুলশান বিভাগ ৩৯, উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি, ছয়টি ককটেল, ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা, সাত গ্রাম হেরোইন, দুইটি প্রাইভেটকার, একটি অটোরিক্সা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সীমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেক্ট্রনিক্স চিপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এম