হাইকোর্ট ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০২:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর হাইকোর্টের সামনের সড়কে ও শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টা থেকে দেড়টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে এবং শিল্পকলার সামনে এ দুই বিস্ফোরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে হাইকোর্টের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রায় একই সময়ে শিল্পকলার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’

এর আগে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পিএস