ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা আমিরাতে, বাংলাদেশে কবে?

  • ধর্মচিন্তা ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৪৮ এএম

মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ২৬ মে (মঙ্গলবার) আরাফাত দিবস পালিত হতে পারে এবং এর পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

এই পূর্বাভাসের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—এসব দেশেও একই দিনে ঈদ পালিত হতে পারে।

অন্যদিকে, চাঁদ দেখার ভিন্নতা ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদযাপন করা হয়। সেই হিসাবে, যদি আমিরাতে ২৭ মে ঈদুল আজহা পালিত হয়, তাহলে বাংলাদেশে ২৮ মে (বৃহস্পতিবার) এই ধর্মীয় উৎসব উদযাপনের সম্ভাবনা রয়েছে।

তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে শাওয়াল ও জিলহজ মাসের চাঁদ দেখার ওপর। তাই সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এই তারিখকে সম্ভাব্য হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবটি হজরত ইব্রাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইল (আ.)-এর ত্যাগের স্মৃতিকে কেন্দ্র করে উদযাপিত হয়। আল্লাহর নির্দেশে কোরবানির মাধ্যমে যে আনুগত্য ও আত্মত্যাগের শিক্ষা পাওয়া যায়, সেটিই ঈদুল আজহার মূল তাৎপর্য।

এম