হজযাত্রীদের জন্য নতুন নিয়ম জারি

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৭:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: হজযাত্রীদের মধ্যে যারা নিয়মিত বিশেষ ধরনের ওষুধ সেবন করেন, তাদের জন্য এবারের হজ মৌসুমে নতুন এক নিয়ম জারি করেছে সৌদি আরব সরকারের ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)। 

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো হজযাত্রী চাইলে তার সঙ্গে সর্বোচ্চ ৩০ দিনের প্রয়োজনীয় ওষুধ বহন করতে পারবেন।

এসএফডিএ জানিয়েছে, বিশেষ উপাদানে তৈরি এসব ওষুধ সঙ্গে রাখার জন্য হজযাত্রীদের অবশ্যই আগাম ক্লিয়ারেন্স পারমিট বা ছাড়পত্র সংগ্রহ করতে হবে। আবেদনের জন্য হজযাত্রীর পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কসহ পরিষ্কার ছবি জমা দিতে হবে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, হজযাত্রীরা তাদের মোট অবস্থানের সময়কাল অথবা সর্বোচ্চ ৩০ দিন এই দুইয়ের মধ্যে যেটি কম হবে, সেই পরিমাণ ওষুধ সঙ্গে রাখতে পারবেন। অর্থাৎ, কারও অবস্থানের মেয়াদ যদি ১৫ দিন হয়, তবে তিনি শুধু ১৫ দিনের ওষুধ নিতে পারবেন।

পিএস