বিশ্বকাপের উত্তেজনায় 

কিউবিটস ল্যাপটপ কিনলেই বিনামূল্যে মিলবে ওয়ার্ল্ড কাপ জার্সি!

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৭:১৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতেই প্রযুক্তিপণ্যের বাজারেও উৎসবের আমেজ। দেশীয় ব্র্যান্ড Qbits ঘোষণা দিয়েছে, এই বিশ্বকাপ চলাকালীন তাদের যেকোনো ডিভাইস কিনলে সঙ্গে পাওয়া যাবে একটি ওয়ার্ল্ড কাপ ২০২৬ জার্সি সম্পূর্ণ বিনামূল্যে। তবে অফারটি নির্ভর করছে স্টকের উপর, শেষ হলেই শেষ।

শুধু জার্সিই নয়, প্রতিটি ডিভাইসের সঙ্গে থাকছে লাইফটাইম সার্ভিসিং ওয়ারেন্টি, ৩ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ৪৫ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি।

সরাসরি অভিজ্ঞতার সুযোগ Qbits জানিয়েছে, তাদের এক্সপেরিয়েন্স সেন্টারে গিয়ে ক্রেতারা যতক্ষণ খুশি ডিভাইস ব্যবহার করে দেখতে পারবেন, তারপর কেনার সিদ্ধান্ত নিতে পারবেন। এক্সপেরিয়েন্স সেন্টারটি ঢাকার মিরপুর শপিং সেন্টার, লেভেল ১১, মিরপুর ২-তে অবস্থিত। অনলাইনে অর্ডার করতে চাইলে যেতে হবে https://qbits.com এ।

এসআই