ঢাকা: ফাইনালে যাওয়ার লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে নামেন ডেবন কনওয়ে এবং ফিন অ্যালেন।
ক্যারিয়ারে বাঁহাতি পেসারের বিপক্ষে এর আগে পাওয়ারপ্লেতে সাত বার আউট হয়েছিলেন ফিন অ্যালেন। শাহিন শাহ আফ্রিদির বিপক্ষে ম্যাচআপ তাই ছিল দেখার মতো। সে ম্যাচআপে জিতলেন আফ্রিদি।
প্রথম ওভারের প্রথম বলে অফ স্টাম্পের বাইরে ফুললেংথ থেকে মিড অন দিয়ে চার মেরেছিলেন অ্যালেন। পরের বল ছিল লেগ স্টাম্পের ওপর ইনসুইং, অ্যালেন ব্যাটে-বলে করতে না পেরে হয়েছিলেন এলবিডব্লু।
বেশ খানিকটা সময় নিয়ে সে সিদ্ধান্ত দিয়েছিলেন মারাই এরাসমাস। তবে আল্ট্রা-এজে ছিল স্পষ্ট স্পাইক, সে দফা রিভিউ নিয়ে বেঁচে যান অ্যালেন।
ঠিক পরের বলে আবার ফুললেংথে, আবারও লেগ সাইডে খেলতে গিয়ে মিস করেন অ্যালেন। এবার এরাসমাস আউট দিতে সময় নেননি খুব একটা। অ্যালেন রিভিউ করেছিলেন, তবে বল ট্র্যাকিংয়ে তিনটি মানদণ্ডেই ছিল লাল।
বাঁহাতি পেসারের বলে পাওয়ারপ্লেতে অষ্টম বারের মতো আউট হলেন অ্যালেন। সেমিফাইনালে নিউজিল্যান্ড চাপে পড়ে গেল শুরুতেই।
কিউইদের স্কোর ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৩ রান।
সোনালীনিউজ/এআর