ঢাকা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল। বৃষ্টি থামার পর খেলা শুরু হলো সন্ধ্যা ৭টা ১২ মিনিটে। ৩৫ মিনিট নষ্ট হলেও ওভার কাটা হয়নি।
টস হেরে ব্যাট করতে সূচনাটা ভালোই করেছিল বাংলাদেশের ব্যাটাররা। দুই ওপেনার লিটন দাস ও সাইফ হাসান উদ্বোধনী জুটিতে তুললেন ৩৯ রান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ তোলে ৪.১ ওভারে ৬০ রান।
[255830]
এরপর লিটন আর তাওহিদ হৃদয়ের ব্যাটে ভালোভাবেই এগিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছিল; কিন্তু বৃষ্টির বাধায় খেলা বন্ধ হয়ে যায়। এর আগে কাইল ক্লেইনের বলে ১২ রান করে আউট হয়ে যান সাইফ হাসান।
এআর