ঢাকা: পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সৌদি প্রো লিগে না থাকলেও আল রিয়াদের বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে আল নাসর। তবে সৌদির এই লিগে অন্যান্য ক্লাবগুলোর তুলনায় আল নাসরে ট্রান্সফার কার্যক্রম কম হওয়ায় পর্তুগিজ এই তারকা ফুটবলার ম্যাচটি বয়কট করেছেন।
ম্যাচে একমাত্র গোলটি করেছেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড সাদিও মানে। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আল হিলালের থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে আছে আল নাসর।
২০২৩ সালে রিয়াদভিত্তিক ক্লাবটিতে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগে ৯৫ ম্যাচে ৯১ গোল করেছেন পর্তুগিজ রোনালদো। শিরোপা দৌড়ে শক্তিশালী খেলোয়াড় দলে ভেড়াতে ব্যর্থ হওয়ায় মোটেও সন্তুষ্ট নন তিনি।
অথচ ট্রান্সফার বাজারে আল হিলাল বেশ সক্রিয়। ইএসপিএনের তথ্যমতে, তারা আল ইত্তিহাদ থেকে ফ্রান্স ফরোয়ার্ড করিম বেনজেমাকে দলে ভেড়ানোর উদ্যোগ নিয়েছে।
রোনালদো চোটে ছিলেন না কিংবা কোচ হোর্হে জেসুসের সঙ্গে কোনও দ্বন্দ্বেও জড়াননি। বরং পিআইএফের প্রতি ব্যক্তিগত হতাশা থেকেই ৪০ বছর বয়সী এই তারকা নিজেকে সরিয়ে নেন।
চলতি জানুয়ারিতে আল নাসর শুধু ইরাকের অনূর্ধ্ব-২৩ দলের মিডফিল্ডার হায়দার আবদুলকারিমকে দলে নিয়েছে। তবে এখনও ক্লাবটির হয়ে অভিষেক হয়নি তার।
পিএস