বিশ্বকাপে দল না থাকলেও থাকছেন ধারাভাষ্যকার আতাহার আলী

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৮:৪৯ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: আগামীকাল শনিবার থেকে মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপে দল না থাকলেও ধারাভাষ্যকার তালিকায় আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান।

বিশ্বকাপের ম্যাচ পরিচালনা জন্য আইসিসি ৪০ জন ধারাভাষ্যকারের নাম প্রকাশ করেছে। ৫৫ ম্যাচের বিশ্বকাপে আছেন ধারাভাষ্যের পরিচিত মুখ রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, সুনীল গাভাস্কার, মাইকেল আথারটন, হার্শা ভোগলে, রমিজ রাজা, অ্যালান উইলকিনস।

ধারাভাষ্যকারদের প্যানেলে কেবল একজন বাংলাদেশি। তবে গত ৩০ জানুয়ারি ঘোষিত বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের তালিকা আছেন দুজন। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌল্লা ইবনে শহীদ ও আইসিসি আন্তর্জাতিক প্যানেলের গাজী সোহেল।

বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেলে যারা রয়েছেন তাদের মধ্যে রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ, ইয়ান বিশপ, অ্যারন ফিঞ্চ, দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা, কার্লোস ব্রাফেট, এউইন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস, সাইমন ডুল, শন পোলক, কেটি মার্টিন, হার্শা ভোগলে, এম্পুলেলো মাবাঙ্গুয়া, নাটালি জার্মানোস, ড্যানি মরিসন, অ্যালান উইলকিনস, ইয়ান ওয়ার্ড, মার্ক হাওয়ার্ড, নিক নাইট, আতহার আলী খান, কাস নাইড়ু, বাজিদ খান, রওনক কাপুর, নিয়াল ও’ব্রায়েন, প্রেস্টন মমসেন, অ্যান্ড্রু লিওনার্ড, রাসেল আরনল্ড, রোশান অ্যাবেইসিংহে, অ্যাঞ্জেলো ম্যাথুস ও টেম্বা বাভুমা।

পিএস