বার্সেলোনাকে থামিয়ে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ১০:০৮ এএম

রোমাঞ্চকর লড়াইয়ের পরও প্রত্যাবর্তনের গল্প লেখা হলো না বার্সেলোনার। ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাতলেটিকো।

শেষ চারে যেতে বার্সেলোনার প্রয়োজন ছিল ৩টি গোল। পাশাপাশি তাদের গোল না খাওয়ার চ্যালেঞ্জও ছিল। কিন্তু ফিরতি ম্যাচে তারা এই দুই শর্তের কোনোটিই পূরণ করতে পারেনি। ফলে ২০১৪ ও ২০১৬ সালের মতো এবারও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে কোয়ার্টার থেকেই বিদায় নেয় বার্সেলোনা।

শুরুর পারফরম্যান্স ছিল প্রত্যাশার চেয়েও ভালো। ২৪ মিনিটের মধ্যেই ইয়ামাল ও তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। এতে দুই লেগ মিলিয়ে ২-২ সমতায় ফেরে বার্সেলোনা।

তবে এই সুবিধা বেশিক্ষণ থাকেনি। ৩১ মিনিটে লুকমান গোল করলে ব্যবধান কমায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে আবারও এগিয়ে যায় তারা।

এরপর বাকি সময়ে গোলের জন্য চেষ্টা চালায় বার্সেলোনা। ৫৫ মিনিটে ফারনান তোরেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ওলমো ও লেভানডোভস্কিও সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

শেষ পর্যন্ত ম্যাচে ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নেয় ফ্লিকের দল। অন্যদিকে ঘরের মাঠে হেরেও ২০১৭ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

এম