টি-টোয়েন্টি

রশিদ খানের ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:৫২ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: টি-টোয়েন্টিতে ৬৯৬ উইকেট শিকার করে বিশ্বকাপ খেলতে নেমেছিলেন আফগানিস্তানের তারকা খেলোয়াড় রশিদ খান। ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে তার দরকার ছিল মাত্র ৪ উইকেট। অবশেষে বহুল কাঙ্ক্ষিত সেই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নামে আরব আমিরাত। 

ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে যান সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান। ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেট হয়ে যান আফরান। এতেই ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন আফগান অধিনায়ক। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও উইকেট শিকারের তালিকায় সবার শীর্ষে রশিদ। ১১৫ ম্যাচে ১৯২ উইকেট শিকার করেছেন তিনি। 

পিএস