ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল খান। নির্বাচনে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল।
রোববার (৭ জুন)। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোট দিয়েছেন ভোটাররা। বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পরে ফল গণনা শেষ হয় সন্ধ্যায় ছয়টায়।
নির্বাচনে ক্লাব ক্যাটাগরিতে মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম
নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন।
নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীরা হলেন- বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফরজুর মিতু এবং মেজর ইমরোজ আহমেদ। হেরে যাওয়া ৪ প্রার্থীর প্রাপ্ত মোট ভোট–বোরহানুল পাপ্পু ৪০, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ ভোট।
ক্লাব ক্যাটাগরিতে মোট ভোটার ছিল ৭৬ জন। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।
পিএস