ঢাকা: টানা দুই জয়ে ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় তথা শেষ ওয়ানডেতে সফরকারীদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টিম টাইগার্স। মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিং করবে স্বাগতিকরা। খেলা শুরু হবে বেলা এগারোটায়।
শেষ ম্যাচের একাদশে আসতে যাচ্ছে দুই পরিবর্তন। সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আজ বিশ্রাম দেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্রামে দেওয়া হয়েছে পেসার নাহিদ রানাকেও।
[271790]
দুই জনের বদলে নতুন করে দলে এসেছেন শেখ মেহেদী এবং শরিফুল ইসলাম। এ ছাড়া মিরাজের অবর্তমানে দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশের একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।
এসআই