ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করেছেন আর্জেন্টাইন তারকা লে সেলসো।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হওয়ার আগেই একাদশ নিয়ে বড় চমক দিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মহাতারকা লিওনেল মেসিকে বিশ্রামে রাখার ম্যাচে আক্রমণভাগে কোনো রকম ছাড় দিতে রাজি নন আলবিসেলেস্তে মাস্টারমাইন্ড।
জর্ডানের বিপক্ষে একাদশে একসঙ্গে সুযোগ করে দিয়েছেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজকে। সাধারণত এই দুই স্ট্রাইকারের যেকোনো একজনকে খেলানো হলেও, আজ ডালাসের মাঠে ‘ডাবল অ্যাটাক’ রণকৌশল বেছে নিয়েছেন স্কালোনি।
জর্ডানের বিপক্ষে পরীক্ষামূলক একাদশ নামিয়েছে আর্জেন্টিনা। এই একাদশে লিওনেল মেসিসহ আর্জেন্টিনার আগের ম্যাচের ৯ খেলোয়াড়ের জায়গা হয়নি।
ওদিকে আলজেরিয়া অস্ট্রিয়া মুখোমুখি হয়েছে। এই ম্যাচের ফলের ওপর তাকিয়ে আছে ইরানও। কারণ এই ম্যাচে কোনো এক দল হেরে গেলে ইরান প্রথমবারের মতো চলে যাবে বিশ্বকাপ নকআউটে।
আর্জেন্টিনা ও জর্ডানের শুরুর একাদশ
আর্জেন্টিনা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এক্সেকুয়েল পালাসিওস, জিওভানি লে সেলসো, নিকো পাজ, লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজ।
জর্ডান একাদশ
ইয়াজিদ আবুলাইলা, এহসান হাদ্দাদ, মোহান্নাদ আবু তাহা, হুসাম আবু দাহাব, ইয়াজান আল আরব, আবদাল্লাহ নাসিব, নিজার আল রাশদান, নূর আল রাওয়াবদেহ, আলি আজাইজেহ, আলি ওলওয়ান ও ওদেহ ফাখৌরি।