অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ আত্মবিশ্বাসে টাইগাররা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: সময়টা দীর্ঘ ২৩ বছর। এই দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বাগতিকদের একপ্রকার নাস্তানাবুই করেছে টাইগাররা। প্রথম ইনিংসের প্রথম দিনেই মাত্র ১৯৮ রানে অলআউট করেছে বাংলাদেশে। এতে দারুণ আত্মবিশ্বাস তৈরি হয়েছে মুমিনুল-তানজিদদের।

অষ্ট্রেলিয়ার ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিন শেষে স্বাগতিকদের চেয়ে ১০২ রানে পিছিয়ে থাকলেও হাতে আছে ৯ উইকেট। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯৬ রান।

শেষ বিকেলে বাংলাদেশের হয়ে দৃঢ়তা দেখিয়েছেন মুমিনুল হক ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি গড়ে দিন শেষ করেছেন দুজন। মুমিনুল ৩৫ ও তানজিদ ৩২ রানে অপরাজিত আছেন।

টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হলেও হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেনের পেস আক্রমণে দ্রুতই চাপে পড়ে তারা। এক পর্যায়ে ৭৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।

দুই ওপেনার জেক ওয়েদারাল্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়ে শুরুটা করেন হাসান। এরপর মার্নাস লাবুশেনকে ফেরান ইবাদত। ক্যামেরন গ্রিনকে তুলে নেন তাসকিন। লাঞ্চের পর স্মিথ-ক্যারি জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও ইবাদতের বলে ক্যারি বোল্ড হওয়ার পর আবারও ভাঙন ধরে অস্ট্রেলিয়ার ইনিংসে।

এরপর বাউ ওয়েবস্টারকেও ফিরিয়ে দেন তাসকিন। প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে শিকার করে অস্ট্রেলিয়ার লেজ গুটিয়ে দেন হাসান। শেষ পর্যন্ত ৫৩ ওভারে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের পেস আক্রমণের নেতৃত্ব দিয়েছেন হাসান। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন তিনি। তাসকিন ও ইবাদত নিয়েছেন দুটি করে উইকেট। টেস্টে দ্বিতীয়বারের মতো এক ইনিংসে বাংলাদেশের ১০ উইকেটই গেল পেসারদের ঝুলিতে।

পিএস