২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের খেলা কবে-কোথায়

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬, ১০:৪৯ পিএম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।

লাল-সবুজের দল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলকে। 
আগামী বছরের ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। 

১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার কুগোম্পো সিটিতে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ডারবানে টানা দুই ম্যাচ।

১৬ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৯ অক্টোবর সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল।  আর বাছাই পেরিয়ে আসা দলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৩ অক্টোবর, ভেন্যু শোয়ানে। 

বৃহস্পতিবার কেপটাউনে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা অনুষ্ঠানে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে।

‘এ’ ও ‘বি’ গ্রুপে ছয়টি করে মোট ১২টি দল খেলবে। এর আগে হবে ৩ দলের সুপার সিরিজ। 

‘এ’ গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, আফগানিস্তান, টুর্নামেন্টের আরেক স্বাগতিক জিম্বাবুয়ে ও বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল।

আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর।

তিন দেশের ১২ ভেন্যুতে ১৪টি দল মোট ৫৭ ম্যাচ খেলবে।

ফাইনাল হবে জোহানেসবার্গে। 

গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি

ইংল্যান্ড, ৮ অক্টোবর ২০২৭, উইন্ডহোক
নিউজিল্যান্ড, ১২ অক্টোবর ২০২৭, কুগোম্পো সিটি
শ্রীলঙ্কা, ১৬ অক্টোবর ২০২৭, ডারবান
দক্ষিণ আফ্রিকা, ১৯ অক্টোবর ২০২৭, ডারবান
বাছাই পেরোনো দল, ২৩ অক্টোবর, শোয়ানে

এম