দেশে আবারও ভূমিকম্প- উৎপত্তিস্থল কোথায়, মাত্রা কত?

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:০৬ এএম

দিনের শুরুতেই আজ সকাল সাড়ে ছয়টা নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা। এটি ছিল মাঝারি মাত্রার ভূমিকম্প। যদিও সারা দেশে মৃদু কম্পন অনুভূত হয়েছে। 

আর্থকোয়েক ট্র্যাক জানাচ্ছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১ মাত্রা। স্থানীয় সময় ভোর ৬টা ২৯ মিনিটে আঘাত হানে এটি। আর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।

৫.১ মাত্রার ভূমিকম্পকে সাধারণত মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবেই ধরা হয়। এরপরও আজ মৃদু কম্পন অনুভূত হয়েছে, কারণ গভীরতা ছিল বেশি। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। 

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০০.৬ কিলোমিটার।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) অবশ্য জানাচ্ছে, মঙ্গলবার ভোররাতে মণিপুরে ৫.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। কেন্দ্রস্থল ছিল কামজং-এ। 

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬২ কিলোমিটার গভীরে, যা একটি মাঝারি গভীরতার ভূকম্পন নির্দেশ করে।

এম