ঢাকা: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বা তার অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কালবৈশাখী ঝড় সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।
সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার চেয়েও অধিক বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। ঝড়েরর সাতে বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি
অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথায় কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
পিএস