বিশ্বে বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান কত

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২২, ২০২৬, ১০:৫৩ এএম

শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এদিন সকালে বায়ুদূষণে বিশ্বে ৫ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। এ ছাড়া মে মাসের শেষে সাধারণত দূষণ কম হয়। কিন্তু চলতি মাসে প্রতিদিন বায়ুদূষণে বিশ্বের নগরগুলোর তালিকায় থাকছে ঢাকা। দআজ শুক্রবার (২২ মে) সকালে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১২৭।

বায়ুর এ মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এই সংবেদনশীল জনগোষ্ঠীর মধ্যে রয়েছে বয়স্ক ও শিশু, অন্তঃসত্ত্বা নারী, অসুস্থ ব্যক্তি।
 
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

এদিকে, দূষিত বাতাসের শহরের তালিকায় ১৬০ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে চিলির রাজধানী সান্তিয়াগো। তালিকার এরপরের স্থানে রয়েছে চীনের হাংজু শহর। যার বায়ুমান স্কোর ১৫৩। এ ছাড়া তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও ৪র্থ স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা।
 
এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০-এর মধ্যে হলে তা ভালো, ৫১ থেকে ১০০-এর মধ্যে হলে মধ্যম মানের, ১০১ থেকে ১৫০ হলে সতর্কতামূলক, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে চরম অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এম