• ঢাকা
  • রবিবার, ১৭ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঈদ স্পেশাল ট্রেন চলবে জয়দেবপুর থেকে পঞ্চগড় 


গাজীপুর প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৩, ১১:৪৪ এএম
ঈদ স্পেশাল ট্রেন চলবে জয়দেবপুর থেকে পঞ্চগড় 

ফাইল ছবি

গাজীপুর: গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের ঈদে বাড়ি ফেরার যাতায়াত সুবিধার্থে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত মোট পাঁচ দিন ঈদ স্পেশাল ট্রেন চলবে। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জয়দেবপুর জংশন স্টেশনের কর্তৃপক্ষ। রেলওয়ে সূত্রে আরও জানা যায়, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান। এ বিষয়ে বুধবার (৫ এপ্রিল) দুপুরে জয়দেবপুর রেলওয়ে জংশনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 

সূত্র মতে, ঈদ স্পেশাল ট্রেনি চলার পথে কিসমত, ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ী, বিরামপুর, জয়পুরহাট এবং সান্তাহার স্টেশনে যাত্রা বিরতি করবে।

জয়দেবপুর জংশন সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল হতে ২০ এপ্রিল পর্যন্ত এবং ঈদের পর ২৪ ও ২৫ এপ্রিল ঈদ স্পেশাল (বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম) ট্রেন জয়দেবপুর-পঞ্চগড় রেলপথে চলবে। প্রতিদিন সন্ধ্যা সোয়া ৭টায় ট্রেনটি জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে এবং পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছাবে পরের দিন ভোর ৫টা ২৫ মিনিটে। 

ফেরার পথে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে সকাল ৬টা ২৫ মিনিটে ছেড়ে জয়দেবপর জংশনে পৌঁছাবে বিকাল ৩টা ৪৫ মিনিটে।

সোনালীনিউজ/এমএস/এসআই

Link copied!