• ঢাকা
  • রবিবার, ১৭ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৭ জন


নিজস্ব প্রতিবেদক মে ১৭, ২০২৬, ০৪:৩৭ পিএম
হামে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৫১৭ জন

ফাইল ছবি

ঢাকা: হাম এবং উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন আর সন্দেহজনক হামে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ জন।

রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন এক হাজার ২৭৪ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৮৪৬ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২৪৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত হাজার ৭৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৯২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েন ৩৭ হাজার ৭৪৪ জন।

এ ছাড়া ১৫ মার্চ থেকে ১৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম ও এর উপসর্গে মোট ৪৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জন এবং সন্দেহজন হামে ৩৮৪ জনের মৃত্যু হয়েছে।

পিএস

Link copied!