• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাভারে পাঁচ’শ লিটার মদসহ যুবক আটক


সাভার (ঢাকা) প্রতিনিধি অক্টোবর ১৫, ২০২৫, ০৩:০৭ পিএম
সাভারে পাঁচ’শ লিটার মদসহ যুবক আটক

ছবি : প্রতিনিধি

সাভার: সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে ওঠা বাংলা মদের কারখানায় অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৪। এ সময়  পাঁচ’শ লিটার বাংলা মদ জব্দের পাশাপাশি এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াডন লিডার মো. নাজমুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ধরেন্ডা এলাকার পল কোড়াইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির পাশের বাগানে মাটির গর্তে ও বাড়ির ভেতরে হাঁস মুরগির পালনের ঘর থেকে প্লাস্টিকের ড্রামে থাকা পাঁচ’শ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

এসময় ঘটনায়স্থল থেকে নিথিন এ্যান্থনি কোড়াইয়া নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবক প্রাথমিকভাবে মদ তৈরির কথা স্বীকার করেছেন। রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পিএস

Link copied!