• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় যুবকের রহস্যময় মৃত্যু, ১৮ দিনেও তদন্তে নেই অগ্রগতি


চুয়াডাঙ্গা প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:১০ পিএম
চুয়াডাঙ্গায় যুবকের রহস্যময় মৃত্যু, ১৮ দিনেও তদন্তে নেই অগ্রগতি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে জাহিদ হাসান (২৭) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ১৮ দিন পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মৃতের পরিবার।

নিহত জাহিদ কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ উদ্দিনের ছেলে। গত ১৪ জানুয়ারি দুপুরে মনোহরপুর ইউনিয়নের পিয়ারাতলায় হারু শাহের মাজার সংলগ্ন ঘাসের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার দাবি করেছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

জাহিদের বড় ভাই ইনামুল জানিয়েছেন, তিনি বাদী হয়ে জীবননগর থানায় অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে পৌঁছায়নি। স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ফুফাতো ভাই আব্বাস অভিযোগ করেছেন, খুনিদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং তারা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনারুল কবির জানিয়েছেন, ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে মামলা রুজু হয়েছে এবং তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়ভাবে এই ঘটনার ফলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার দ্রুত তদন্ত শেষ করে জাহিদের মৃত্যুর রহস্য উন্মোচন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!