• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

 রাজশাহীতে ছেলের হাতে মা খুন, মামার মামলা  


রাজশাহী ব্যুরো ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৫:১৮ পিএম
 রাজশাহীতে ছেলের হাতে মা খুন, মামার মামলা  

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিহত সোহাগী খাতুনের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ভাগ্নে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে মামলা করা হয়।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পরই রাতেই নুরুল ইসলাম থানায় এসে মামলা করেছেন। এই মামলায় একমাত্র আসামি করা হয়েছে সুমনকে।

ওসি মনিরুল ইসলাম আরও বলেন, রোববার সকালে আদালতে আসামি দেখানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এছাড়া ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর র খড়খড়ি কৃষি ব্যাংকের মোড় এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডে সুমন তার মাকে কুপিয়ে হত্যা করেন। অভিযোগ, তিনি মাদক ও জুয়ায় আসক্ত এবং টাকা না পেলে মাকে প্রায়ই নির্যাতন করতেন। ঘটনার পর পুলিশ সুমনকে গ্রেফতার করে।

নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তার স্বামীর নাম আজিজুল ইসলাম। হত্যাকারী ছেলে সুমনের বয়স ৪০ বছর।

এসএইচ 

Wordbridge School
Link copied!