• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাগেরহাটে সকল সরকারি খাল দখলমুক্ত করা হবে: মনজুরুল 


বাগেরহাট প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৩৩ পিএম
বাগেরহাটে সকল সরকারি খাল দখলমুক্ত করা হবে: মনজুরুল 

ফাইল ছবি

বাগেরহাট-২ আসনের জামায়াত ও ১১ দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল হক রাহাদ বলেছেন, নির্বাচিত হলে তিনি শোষক নয়, জনগণের সেবক হবেন এবং জেলার সকল প্রবাহমান সরকারি খাল দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা বাদোখালি মাঠে ১১ দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির সাইদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জামায়াত নেতা শেখ কামরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা আমির মাওলানা রমিজ উদ্দিন, খেলাফত মজলিসের নেতা আমির উল আলম সিদ্দিক, জাতীয় নাগরিক পার্টি জেলা আহবায়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, মাওলানা মিজানুর রহমান মল্লিক, মাওলানা সাহিদুল আলম, মাওলানা লিয়াকত হোসেন এবং শ্রমিক নেতা অধ্যাপক শহিদুল ইসলাম।

জনসভায় নেতৃবৃন্দ ভোটারদের প্রতি আহ্বান জানান, দখলদার, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত বাগেরহাট গড়তে ১১ দলীয় মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করা হোক।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!