• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হান্নান মাসউদের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ


নোয়াখালী প্রতিনিধি ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:৪৮ পিএম
হান্নান মাসউদের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী প্রচারণা ঘিরে সহিংসতা ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ১১ দলীয় জোটের ওপর হামলা এবং নির্বাচনী জনসভায় চোরাগোপ্তা হামলার ঘটনার পর এবার শাপলা কলি প্রতীকের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় আব্দুল হান্নান মাসউদের একাধিক নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় সাধারণ ভোটার ও তাঁর সমর্থকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, পোস্টার ছিঁড়ে বা ভয়ভীতি দেখিয়ে তাঁকে জনগণের মন থেকে সরানো যাবে না। তিনি বলেন, তিনি উন্নয়নের রাজনীতি করেন এবং দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ তাঁর পাশে রয়েছে। তিনি সবসময় শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন চান।

প্রতিপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সহিংসতা ও নোংরামির রাজনীতি পরিহার করে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা উচিত।

অন্যদিকে, বিএনপি প্রার্থী মাহবুবুর রহমান শামীম এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের দল শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে এবং পোস্টার ছেঁড়ার ঘটনার সঙ্গে বিএনপি বা তাঁদের কোনো নেতাকর্মী জড়িত নয়। তাঁর দাবি, এটি একটি পরিকল্পিত অপপ্রচার।

তিনি আরও বলেন, তাঁরাও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চান। কেউ যদি দলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে দায় দল নেবে না।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!