• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ছয় ইউনিয়ন নিয়ে ‘দিয়ার উপজেলা’ গঠনের অঙ্গীকার জামায়াত প্রার্থী বুলবুলের


চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:৪৭ পিএম
ছয় ইউনিয়ন নিয়ে ‘দিয়ার উপজেলা’ গঠনের অঙ্গীকার জামায়াত প্রার্থী বুলবুলের

ছবি : প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ: জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর–৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচিত হলে সদর উপজেলার দিয়ার অঞ্চলের ছয়টি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠন করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর এলাকায় জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

নুরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়ার অঞ্চলের ছয়টি ইউনিয়ন দীর্ঘদিন ধরে অবহেলিত। বিগত ৫৪ বছরে এই এলাকার মানুষের জন্য দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। ভিলেজ পলিটিক্স ছাড়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কোনো সরকার কার্যকর ভূমিকা রাখেনি।

তিনি আরও বলেন, দিয়ার উপজেলা গঠন করা হলে প্রশাসনিক সেবা মানুষের হাতের নাগালে আসবে এবং শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!