• ঢাকা
  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা 


রংপুর ব্যুরো ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৩:০৪ পিএম
ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা 

ছবি: প্রতিনিধি

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, শান্তিপূর্ণভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বিতভাবে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। এই নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এ ছাড়া সশস্ত্র বাহিনী বিভাগ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বাংলাদেশ বর্ডার গার্ড এবং আনসার-ভিডিপির কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!