• ঢাকা
  • বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপগঞ্জ পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০২:৩৫ পিএম
রূপগঞ্জ পূর্বাচলে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল নীলা মার্কেটে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার ভোরে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডের দক্ষিণ পাশে নীলা মার্কেট চত্বরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা একটি দোকানে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেন। মুহূর্তের মধ্যে আগুন লেলিহান শিখায় ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আতিকুল ইসলাম জানিয়েছেন, ভোর সোয়া ৫টার দিকে আগুনের বিষয়টি নিশ্চিত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানগুলোর মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ফায়ার সার্ভিসের পাশাপাশি পূর্বাচল আর্মি ক্যাম্প ও রূপগঞ্জ থানা পুলিশও সহায়তা করেছে। ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

এসএইচ 

Wordbridge School
Link copied!